নেই পাসে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে উপজেলা গেটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুর হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর আহবায়ক আব্দুর রহমান সহ উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এম আর/মিরর





