Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ইস্টার সানডে উদযাপন

admin • 09 Apr 2023, 09:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইস্টার সানডে উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে প্রভু যীশু খ্রীষ্টের শুভ পুনরুত্থান উপলক্ষে ইস্টার সানডের শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বাটিকামারা মধ্যপাড়া খ্রিস্টান চার্চে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার রাতেই মূলত যিশু খ্রীষ্টের নবজীবনের মহোৎসব শুরু হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রীষ্টান ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদায় এদিন গভীর রাতে দিনটি উদযাপন শুরু করেন। রোববার সূর্যোদয়ের সময় কুমারখালীর সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামে চিলড্রেন অফ লাইট চার্চ ও সকাল ১০ টায় বাটিকামারা ফেইথ বাইবেল চার্চে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে আনুষ্ঠনিকতা শুরু হয়। এর পর পবিত্র বাইবেল থেকে পাঠ, যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবসের তাৎপর্যসহ ধর্মীয় নানা বিষয় তুলে ধরেন রেভারেন্ড পাষ্টর জাকের আলী শুভ।

আলোচনা সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও চিলড্রেন অফ লাইট চার্চে’র পালক রেভারেন্ড পাষ্টর জাকের আলী শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমারখালী শাখার সভাপতি সুধাংশু কুমার ঘোষ ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ডেভিড সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।