Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

কিশোরগঞ্জে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাদরাসা শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন চৌগাংগা পুরান বাজার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান ওরফে হাশিম (৪৫)। অপরজন মোটরসাইকেল চালক সম্রাট (৪০)। সে কাজলা মধ্যপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

নিহত শিক্ষক হাবিবুর রহমান হাশেম জেলার ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তার বড় ভাই চৌগাঙ্গা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন তার পরিচয় নিশ্চিত করে জানান, করিমগঞ্জের সুবহানিয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য আমার ভাই রওয়ানা দিয়েছিলেন। পথিমধ্যে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে এটি মৃত্যু নয় হত্যা। পিছন দিক থেকে ঘাতক ট্রাক তাদের পিষ্ট করেছে।

কাজলা গ্রামের জহির রায়হান জানান, নিহত মোটরসাইকেল চালক সম্রাট মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন। সে একজন দক্ষ মোটরসাইকেল চালক।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে শাহ আলম জানান, মোটরসাইকেল আরোহীদের পাশ কাটিয়ে যেতে গিয়ে পেছনের চাকায় পিষ্ট করে পালিয়ে যায় ঘাতক ড্রাইভার। তাৎক্ষণিক দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৮৫৮) আটক করা হয়েছে।

করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।