Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

কাজের কথা বলে ধর্ষণ, স্কুলছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কাজের কথা বলে ধর্ষণ, স্কুলছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

টাঙ্গাইলের কালিহাতীতে কাজের কথা বলে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আগচারান গ্রামের নজরুল ইসলামের বিরুদ্ধে। বর্তমানে ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত নজরুলের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, নজরুল ইসলামের স্ত্রী গর্ভবতী হওয়ার পর ভুক্তভোগী স্কুল ছাত্রীকে মাঝে মধ্যে সাংসারিক কাজের জন্য ডেকে নিয়ে যেত।

একদিন নজরুল জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে একটি ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে ধর্ষণের কথা বাড়িতে বা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়। এভাবে ভয় দেখিয়ে বিভিন্ন সময়ই সে স্কুলছাত্রীটিকে ধর্ষণ করে আসছিল।

মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ায় তার শরীরের বাহ্যিক পরিবর্তন ঘটে। ফলে পরিবার ও প্রতিবেশীদের কাছে বিষয়টি স্পষ্ট হয়। তাকে জিজ্ঞাসা করলে তখন সে নজরুলের ধর্ষণের বিষয়টি নিয়ে মুখ খোলে।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বলেন, নজরুল ডেকে নিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে এবং এ কথা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়।

কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, মামলার পর ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।