Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এসি মেরামতকালে ২য় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

admin • 18 Apr 2023, 08:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এসি মেরামতকালে ২য় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় এসি মেরামতের সময় নিচে পড়ে রাকিবুল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি এসি মিস্ত্রী হিসেবে কাজ করতেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ৩টার দিকে বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

রাকিবুলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আ. সালাম জানান, রাকিবুলের বাড়ি টাঙ্গাইল জেলায়। বর্তমানে আশুলিয়া জামগড়া এলাকায় থাকেন। তার (আ. সালাম) সঙ্গেই এসি মিস্ত্রীর কাজ করতেন তিনি।

 

আ. সালাম আরও জানান, আজ (১৮ এপ্রিল) তারা তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় পদ্মা গার্মেন্টসের বিপরীত পাশে গ্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তিন তলা ভবনে এসি মেরামতের কাজে আসেন। ২য় তলায় সানশেডের (কার্নিশ) ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন রাকিবুল। এসময় তার কোমরে (সেফটি) রশি বাঁধা ছিল। তবে কোমর থেকে রশি কোনোভাবে খুলে গেলে সেখান থেকে নিচে পড়ে যান তিনি।

 

এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তিনি।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।