Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এক বছরের শিশু রেখে মা উধাও

admin • 08 Apr 2023, 12:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক বছরের শিশু রেখে মা উধাও

ময়মনসিংহের তারাকান্দায় টয়লেটে যাওয়ার কথা বলে এক বছরের শিশুকে অন্য নারীর কাছে রেখে উধাও হয়েছেন মা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

গতকাল শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাত ১০টায় আলমগীর হোসেন নামে একজন বাদী হয়ে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, শুক্রবার দুপুরের দিকে বোরকা পড়া এক নারী গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে যান। বাড়িতে গিয়ে আলমগীর হোসেনের স্ত্রী রবিলা খাতুনকে ওই নারী বলেন, আশেপাশে কোথাও টয়লেট নেই। টয়লেটের অনেক চাপ, বাচ্চাটা রাখেন টয়লেট সেরে আমি বাচ্চাটাকে নিয়ে যাব। এই বলে ওই বোরকা পড়া নারী চলে যান। চলে যাওয়ার পর অনেক সময় গেলেও ওই নারী ফিরে আসেননি। পরে ওই নারীকে আশপাশের এলাকায় অনেক খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এমনতাবস্থায় আলমগীর তারাকান্দা থানায় রাত ১০টার দিকে থানায় সাধারণ ডায়েরী করেন।

 

ওসি আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে কৌশলে ওই নারী তার নিজের সন্তানকে রবিলা খাতুনের কাছে রেখে পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। ওই নারীকে খোঁজ করে বের করার চেষ্টা চলছে। বাচ্চাটি ছেলে, তার বয়স মাত্র এক বছর হওয়ায় তাকে আলমগীর হোসেন ও তার স্ত্রী রবিলার হেফাজতে রাখা হয়েছে। শনিবার উপজেলা শিশু কল্যাণ কমিটির সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।