Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে র‍্যাবের অভিযানে আরসার চার সদস্য গ্রেপ্তার

admin • 18 Apr 2023, 08:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে র‍্যাবের অভিযানে আরসার চার সদস্য গ্রেপ্তার

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে বিভিন্ন মামলার পলাতক আসামি ও মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

 

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এফ-ব্লকের নূর মোহাম্মদের ছেলে আনোয়ার শাহ (২৯), ক্যাম্পটির সি-ব্লকের সবু আলমের ছেলে মো. একরাম (২৬), সি-৮ ব্লকের মৃত মোহাম্মদ শাহের ছেলে মো. শাহেদ (২০) ও সি-৩ ব্লকের মৃত আব্দুল করিমের ছেলে সাব্বির আহমেদ (২৭)।

 

র‍্যাবের এই কর্মকর্তা জানান, আটকরা সবাই বিভিন্ন মামলার পলাতক আসামি। তারা রোহিঙ্গা শিবিরে বিভিন্ন হত্যাকাণ্ডসহ নানা অপরাধে জড়িত। সবাই মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

 

আবু সালাম বলেন, মঙ্গলবার ভোর রাতে উখিয়ার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে কিছু দুষ্কৃতী অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে র‍্যাব ও এপিবিএন পুলিশ যৌথ অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘটনাস্থল ঘিরে ফেললে ৭/৮ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।