Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৯ এপ্রিল) সকালে জামালপুর শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রসঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ ও সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরোর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের সরণের একমিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর জেলা কৃষক লীগের আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ কৃষকলীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরোর সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ফজলুল রহমান বিএসসি, উপদেষ্টা মন্ডলির সদস্য ফজলুল হক মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম মনিরুজ্জামান মনি, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রবিনুজ্জামান সম্রাট, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক শাহরিয়ার মুরসালিন জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে ইফতারের টাকা দিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জেলা কৃষক লীগ, পৌর কৃষক লীগসহ বিভিন্ন উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।