Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

ইফতার ও দোয়া'র মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের নতুন কার্যালয় উদ্ভোধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইফতার ও দোয়া'র মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের নতুন কার্যালয় উদ্ভোধন

জামালপুরে সেচ্ছাসেবী সংগঠন 'স্বেচ্ছায় রক্তদানে জামালপুর' এর নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে।মঙ্গলবার (১৮ এপ্রিল) এ উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দানে জামালপুরের নতুন কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়

 

জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজার কলেজ রোড সংলগ্ন স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর নিজ কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর উপদেষ্টা মন্ডলী সহ স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও সমাজসেবী সহ বিভিন্ন সংগঠন থেকে আগত স্বেচ্ছাসেবীরা।

 

এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর সভাপতি বখতিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের উপদেষ্টা মানবিক ডাক্তার নামে পরিচিত ডাঃ আহসান হাবিব আদনান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম মিলন সরকার, আরিফ বিল্লাহ, স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী, আরিফুল হক জনি।

  এ ছাড়াও এ সংগঠনের সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, সামিউল কারীম তূর্জয়, ফরহাদ, রাসেল মিয়া, আনোয়ার হোসাইন, জিহাদ, ইসমাইল, পৃথিলা,তুহিন, কবির হোসেন,আনোয়ার হোসাইন,সা'আদ ইবনে আজহার,দূরন্ত, সৌরভ,নাজিম হোসাইন, মাজাহারুল ইসলাম শিমুল,আবির,সহ স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর নতুন কমিটির সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।  

সংঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ইসমাইল বলেন গত তিন বছরে আমরা ৩০০০+ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছি, জামালপুরের সকল উপজেলায় ২৩ টির মত ফ্রি ব্লাড গ্রুপের ক্যাম্পেইন করা হয়েছে, আপনাদের সহযোগিতা পেলে সামনে আরো ভালো কিছু করতে পারবো বলে বিশ্বাস করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।