Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

আশুলিয়ায় মুখে কেঁচি ঢুকিয়ে এক ব্যক্তিকে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আশুলিয়ায় মুখে কেঁচি ঢুকিয়ে এক ব্যক্তিকে হত্যা

আশুলিয়ায় মুখের ভেতর কেঁচি ঢুকিয়ে প্যারালাইজড এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকার আবুল ভূঁইয়ার মালিকানাধীন ৪ তলা বাড়ির ৩ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম শ্রী বিমল মন্ডল (৫০)। তিনি রাজবাড়ি জেলার নওরা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মন্ডলের ছেলে। বেশ কয়েক বছর আগেই প্যারালাইজড হলেও সে কিছুটা সুস্থ হশে একটু আধটু হাটা চলা করতে পারতেন। অসুস্থ হওয়ার আগে পেশায় কাঠমিস্ত্রী ছিলেন তিনি। মেয়ে পূর্ণিমা ও স্ত্রী পারুলের সাথে জামগড়ার ফ্ল্যাটেই থাকতেন তিনি। মেয়ে ও স্ত্রী দুজনেই পেশায় পোশাক শ্রমিক।

 

প্রতিবেশী খালেদা বলেন, পূর্ণিমা বিকেলে অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই দেখেন দরজা চাপিয়ে রাখা হয়েছে, ভেতর থেকে আটকানো না। পরে ঘরে ঢুকেই দেখেন বিছানার উপর শুয়ে আছেন বাবা। আর তার মুখে ঢোকানো কেঁচি। পরে চিৎকার দিলে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি তার মুখে কেঁচি। পরে পূর্ণিমা কান্নাকাটি শুরু করে। পূর্ণিমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে পূর্ণিমার মাকে খবর দেয়া হয়।

 

নিহতের স্ত্রী পারুল বলেন, আমার স্বামী এর আগে দুবার স্ট্রোক করে প্যারালাইজড হয়েছে। এখন কোনভাবে সকাল আর সন্ধায় একটু হাঁটে। আমার কোন শত্রু নেই, আমি কিভাবে সন্দেহ করব? আমার মেয়ের সেলাই মেশিন আছে, তারই কেঁচি এটা। আমার মেয়ের কেঁচি দিয়েই এই কাজ করেছে কেউ।

আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছেনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।