Sunday, 29 November 2026
শিরোনাম
আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার টিউশনের বেতন নিয়ে ফেরার পথে ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী, আটক ১ অপ্রতিম হত্যা মামলার শুনানি কাল, ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার খোকসায় সড়ক সংস্কারে আনোয়ার খান স্কুলে যাওয়ার পথে লাটাহাম্বারের ধাক্কায় প্রাণ গেল ফারিহার ২৪-এর গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী 'খণ্ডিত ছবি দিয়ে কারও রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক ও বিভ্রান্তিকর' নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার ভারতে স্টেশনের শৌচাগারে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
জাতীয়

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়  পৌর শহরের জগথা এলাকার জয় বাংলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

​পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে আটক করে। তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টাসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

​ওসি আরও জানান, আগামী রোববার তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।