Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

আওয়ামী লীগের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা নেই:মামুন মাহমুদ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা নেই:মামুন মাহমুদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা নেই। তারা হলো ভারতের মুক্তিযোদ্ধা। ভারতের হোটেলে থেকে স্বাধীনতার পর দেশে এসে কাগজে-কলমে মুক্তিযোদ্ধা হয়েছে তারা। বিএনপি হলো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।

 

যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে দেশকে তারাই বেশি ভালোবাসবে। যারা ভারতে বসে মুক্তিযোদ্ধা হয়েছে তারা দেশকে ভালোবাসবে না। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাই প্রকৃত দেশপ্রেমিক। বিএনপিই হলো সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ নয়, বিএনপিই প্রকৃত দেশপ্রেমিক।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় রবিবার (১২ ডিসেম্বর) শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

মামুন মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ বিপদ দেখলেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। বিএনপি বিপদ দেখে পালায় না।

অত্যাচার, নির্যাতন ও মৃত্যুযন্ত্রণা সহ্য করেও বিএনপি দেশের মানুষের পাশে থেকেছে। জনগণের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিপদ দেখে দেশের মানুষকে ছেড়ে বিএনপি পালিয়ে যাবে না।’

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশের প্রতিটি এলাকায় গডফাদার তৈরি করেছিল। তারা জনগণের রক্ষক সেজে ভক্ষক হয়ে জনগণের সম্পদ লুট করেছে।

 

যাদের ভয়ে মানুষ কথা বলার সাহস পায়নি। তারা জনগণকে ভোট দিতে দেয়নি। তিনটি নির্বাচনে বিনা ভোটে তারা নির্বাচিত হয়ে রাষ্ট্রকে দখল করে চুরি, ডাকাতি, ব্যাংক লুট করে দেশের মানুষের ওপর ঋণের বোঝা চাপিয়ে কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। আজ সবাই মুক্ত ও স্বাধীন।

তিনি বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য হলো আওয়ামী লীগের নেত্রী জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আর বিএনপি নেত্রী লাখ লাখ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে চিকিৎসার জন্য সম্মানের সঙ্গে বিদেশে গেছেন।

 

তিনি আরো বলেন, ‘বিগত দিনে বিএনপির যারা দলের জন্য কাজ করেছে। জনগণের পাশে থেকেছে। তারাই জনগণের ভোটে এমপি-মন্ত্রী হয়ে জনগণের সেবা করবে। কোনো সুবিধাবাদীর জায়গা বিএনপিতে হবে না। আমাদের এলাকায় যারা বিগত দিনে লুটপাট ও ভূমিদস্যুতার সঙ্গে যুক্ত ছিল তারা বিএনপিতে ঢোকার জন্য উঁকিঝুঁকি মারছে। এদের কোনো স্থান বিএনপিতে হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।