Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

অবৈধভাবে বালু উত্তোলন,বিএনপির সেই নেতা বহিষ্কার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
অবৈধভাবে বালু উত্তোলন,বিএনপির সেই নেতা বহিষ্কার

জামালপুরের মেলান্দহ মাদারদহ নদী থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে এক বিএনপির নেতার সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

 

সোমবার ( ৩০ ডিসেম্বর) উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার মাদারদহ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত। এ সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আপনি নিজেও তা স্বীকার করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

 

জানা যায়, উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা বাজার এলাকায় ব্রীজের পাশ থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন চলছিল। এতে হুমকির মুখে পড়ে মাদারদহ নদীর তীরবর্তী ঘরবাড়ি, ফসলী জমিসহ ব্রীজ। এ ঘটনায় কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মিন্টু নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে বলেন, জমির মালিকরা বালু বিক্রি করছে, আমরা কিনে সড়িয়ে দিচ্ছি। এতদিন আওয়ামীলীগ কাটছে, অনেকদিন পর এবার আমরা একটু গেছি।’

 

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

সাকিব/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।