Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হেলে পড়েছে বংশাল পুলিশ ফাঁড়ির ভবন

admin • 30 Jun 2023, 06:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হেলে পড়েছে বংশাল পুলিশ ফাঁড়ির ভবন

রাজধানীর বংশাল পুলিশ ফাঁড়ির ভবন হেলে পড়েছে। ইতোমধ্যে ভবনটিতে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (৩০ জুন) দুর্যোগ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জরুরি পরিচালন কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবনটি হেলে পড়ে।

ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যরা ইতোমধ্যে পাশের আরেকটি টিনশেড ভবনে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, দুই ভবনের মাঝখানে যে চলাচলের পথ রয়েছে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান হাসান কামাল বলেন, ভবন হেলে পড়ার তথ্য সঠিক নয়। একটা বারান্দার কিছু অংশ খসে পরেছে। এর বাইরে কিছুই হয়নি। ভবনে থাকা পুলিশ ফাঁড়ির সব সদস্য নিরাপদে আছেন।

রাজধানীর বংশাল পুলিশ ফাঁড়ির ভবন হেলে পড়েছে। ইতোমধ্যে ভবনটিতে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দুর্যোগ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জরুরি পরিচালন কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবনটি হেলে পড়ে।

ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যরা ইতোমধ্যে পাশের আরেকটি টিনশেড ভবনে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, দুই ভবনের মাঝখানে যে চলাচলের পথ রয়েছে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান হাসান কামাল বলেন, ভবন হেলে পড়ার তথ্য সঠিক নয়। একটা বারান্দার কিছু অংশ খসে পরেছে। এর বাইরে কিছুই হয়নি। ভবনে থাকা পুলিশ ফাঁড়ির সব সদস্য নিরাপদে আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।