Wednesday, 28 October 2026
শিরোনাম
সারা দেশ

সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বিআরটিএ সুনামগঞ্জ সার্কেলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেলের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মেডিকেল অফিসার ডা. রনবীর তালুকদার রক্তিম, বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির জেলা সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, নিরাপদ সড়ক চাই’র জেলা কমিটির সহ-সভাপতি মো. ওবায়দুল হক মিলন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি ফয়জুনূর।

 

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। চালকদের দায়িত্বশীলতা, ট্রাফিক আইন মেনে চলা এবং মাদকমুক্ত অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

 

এ সময় চালকদের দক্ষতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।