Thursday, 29 October 2026
শিরোনাম
সারা দেশ

কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান

কুষ্টিয়ার কুমারখালীতে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩১ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেওয়া হয়।


 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ‘দ্য অপটিমিস্টস বাংলাদেশ’-এর কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এবং ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম’-এর সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

কুমারখালীর কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে আয়োজিত সভা শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।


 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দ্য অপটিমিস্টস বাংলাদেশ’ কুষ্টিয়া জেলা শাখার পরিচালক আশিকুল ইসলাম চপল, সাধারণ সম্পাদক এ কে এম সাইদুল করিম, সহসাধারণ সম্পাদক হারুন-অর রশিদ মিঠুন, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কুমারখালী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সরকারি অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী এবং কবি ও নাট্যকার লিটন আব্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।