Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে ২ সন্তানের জননী নুরুন্নাহার (৩২) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন।

 

রোববার (১৯মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুরুন্নাহার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ইন্দ্রাচালা গ্রামের আকাশ মিয়ার স্ত্রী।

 

নুরুন্নাহারের বড় ভাই বহুরিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন জানিয়েছেন, স্বামীর পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে গত বৃহস্পতিবার রাত ১০টায় নুরুন্নাহার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

 

পরে তাকে কয়েকটি হাসপাতাল ঘুরে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে ছাড়পত্র নিয়ে বাড়িতে আনা হয়। বাড়িতে পুনঃরায় তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে নুরুন্নাহারের মনমালিন্য চলছিল। এর আগেও কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেন। গত এক সপ্তাহ ধরে তাদের সম্পর্কের চরম অবনতি হলে রাতে বিষপান করেন নুরুন্নাহার।

 

সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।