Monday, 26 October 2026
শিরোনাম
মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
জেলার খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সই-সিলমোহর জালের অভিযোগে গ্রেপ্তার ১

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর সই-সিলমোহর জালের অভিযোগে গ্রেপ্তার ১

পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সই জাল করে মামলার তদবিরে পুলিশ কর্মকর্তাকে চিঠি দেওয়ার ঘটনায় মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধে বাড়িঘর, হাঁস, মুরগি ও ছাগল পোড়ানোর একটি মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে দুটি আবেদন করেন মোজাম্মেল হক। এমন দুটি আবেদনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সুপারিশসহ সই করে পঞ্চগড় পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এসব আবেদনে সইসহ সিলমোহর দেখে সন্দেহ হলে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধানমন্ত্রী কার্যালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে খোঁজ নেন এবং জানতে পারেন, স্বাক্ষর জাল করে প্রতারণার চেষ্টা করা হয়েছে।

পুলিশ সুপার সিরাজুল হুদা আরো বলেন, গ্রেপ্তার মোজাম্মেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদন দুটি করেছেন বলে স্বীকার করেন। তবে নিজে নয় তার পরিচিত একজন সই ও সিলমোহর জাল করেছেন বলে জানান। এ চক্রটি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই ও সিলমোহর জাল করে এমন আরো ঘটনা ঘটাতে পারে। এজন্য পুরো চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।