Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

সাভারে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
সাভারে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

সাভারের আশুলিয়ায় দরগার পাড় এলাকার একটি কবরস্থানের ৫টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে ওই কবরস্থানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা।

চুরি হওয়া কঙ্কালগুলো সবই নারীর কঙ্কাল বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার দরগার পাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থানের মহিলা কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি হয়।

স্থানীয়রা জানায়, ওই কবরস্থানে এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ কবরস্থ করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা মারা গেলে এই কবরস্থানেই তাকে কবরস্থ করা হয়। প্রায় দেড় বছর যাবৎ প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন তিনি। প্রতি শুক্রবারের ন্যায় আজও আসলে তিনি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশে আরও ৪টি কবর খুড়ে কঙ্কাল চুরি করার বিষয়টি দেখতে পান। পরে ওই নারী স্থানীয়দের খবর দেন।

কবরস্থানের খাদেমের দায়িত্বে থাকা মনির হোসেন বলেন, খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখানে ৫ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরোনো। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। এছাড়া আমরা থানায় এসেছি বিষয়টি অবিহিত করতে।

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভুঁইয়া বলেন, এই ঘটনাটি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমি এলাকায় নেই, ফিরে এসে এ ব্যাপারে খোঁজখবর নেবো।

আশুলিয়া থানার ডিউটি অফিসার সুমন চন্দ্র গাইন বলেন, এ ব্যাপারে এখনও কোনো তথ্য পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।