Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি,দুই যুবক গ্রেপ্তার

admin • 06 Apr 2023, 07:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি,দুই যুবক গ্রেপ্তার

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই দুই যুবকের একজন ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া মোড়লপাড়া গ্রামের মো. নাসির খান রতনের ছেলে মো. ওয়াহিদ খান আরিফ (৪০) ও অপরজন জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীচন্দ্রবাড়ি গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মানিক মিয়া ওরফে মাসুদ রানা (২৮)।

 

বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরুন্দি বাজার এলাকা হতে ওই দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

 

প্রেস ব্রিফিং পুলিশ সুপার বলেন,' গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভুমি অফিসে চাঁদাবাজি ও প্রতারনা করার সময় ওয়াহিদ খান আরিফ ও মানিক মিয়া ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ও চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ সুপার আরো জানান, এরা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল। ময়মনসিংহ কতোয়ালী থানায় ওয়াহিদ খান আরিফের নামে ২টি ও মাসুদ রানার নামে ৬টি মাদক,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রেস লেখা ১০টি ভিজিটিং কার্ড, ছবি সম্বলিত ৩টি বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র ও একটি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জামালপুর থানায় মামলা (নং- ১৮, তারিখ- ০৬/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-৪১৯/৪২০/৩৮৫/৩৮৭/৩৪) দায়ের হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।