আজ ১৫ অক্টোবর ২০২৬ রোজ বৃহস্পতিবার অত্র কলেজ ক্যাম্পাসে নবীন বরণ–২০২৬, অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর ০৬- আসনের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ড. শাহিদুর রহমান এবং অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী আরো উপস্থিত ছিলেন নব্য বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসান এবং ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার এবং উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহো অত্র কলেজের সকল নবীন ছাত্রছাত্রীবৃন্দ আজ সকালে উক্ত অনুষ্ঠান চলাকালীন মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন নবীনদের আগমনী মুখরিত হোক ক্যাম্পাস জ্ঞানের আলোয় আলোকিত হোক আগামীর পথ চলা এবং ছাত্রদের বিভিন্ন দিকনির্দেশনা দেন মাননীয় সংসদ সদস্য এবং তাদের আগামীর পরিকল্পনা নিয়ে নানা উপদেশ দেন সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়ার ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ–২০২৬ অনুষ্ঠানে এইসব কথা বলেন এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন
সাহাদত হোসেন
বগুড়া জেলা করেসপনডেন্ট
দ্যা মিরর অব বাংলাদেশ।





