Wednesday, 14 October 2026
শিরোনাম
পরিচিতি পেয়েছেন ‘বাংলার কৃষ’ নামে বলছি সিরাজগঞ্জের মোহাম্মদ আল মামুনের কথা। মেলান্দহে ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে মমতাকে তার বাড়ির সামনেই ছুরিকাঘাতের চেষ্টা, নারী আটক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে রাস্তায় বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী
জাতীয়

পরিচিতি পেয়েছেন ‘বাংলার কৃষ’ নামে বলছি সিরাজগঞ্জের মোহাম্মদ আল মামুনের কথা।

• • পঠিত 51 বার
শেয়ার করুন:
পরিচিতি পেয়েছেন ‘বাংলার কৃষ’ নামে বলছি সিরাজগঞ্জের মোহাম্মদ আল মামুনের কথা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যতিক্রমী কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ায় পরিচিতি পেয়েছেন ‘বাংলার কৃষ’ নামে। বলছি সিরাজগঞ্জের মোহাম্মদ আল মামুনের কথা। 

দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে।আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি। মামুন সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মামুনের এই স্বপ্নযাত্রার শুরু ডিগবাজির ভিডিও তৈরি করে। নিজের কসরতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেও শুরুতে তেমন সাড়া পাননি। পরে ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকে কৃষের আদলে নিজেকে উপস্থাপনের পরিকল্পনা করেন। কিন্তু দামি পোশাক, উন্নত সরঞ্জাম কিংবা বিশেষ প্রশিক্ষণের সুযোগ না থাকায় নিজের সামর্থ্যেই তৈরি করেন সুপারহিরোর সাজ।

জীবিকার প্রয়োজনে দিনের বেশির ভাগ সময় কাটে লোহা ও স্টিলের কাজ করে। তবে কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে তার ব্যস্ততা ভিন্ন। বলিউডের জনপ্রিয় সুপারহিরো কৃষের মতো কিছু করে দেখানোর স্বপ্ন নিয়ে প্রায় আট থেকে দশ বছর ধরে অনুশীলন করে যাচ্ছেন তিনি।

সিরাজগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট ও দালানকোঠায় নানা ধরনের স্টান্ট দেখানোর চেষ্টা করেন। তার কসরত দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। কেউ বিস্ময় নিয়ে দেখেন, আবার কেউ মুঠোফোনে ধারণ করেন তার ব্যতিক্রমী কর্মকাণ্ড।

একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মামুনের স্টান্টের ভিডিও। বাড়তে থাকে পরিচিতি। স্থানীয়ভাবে অনেকেই তাকে ডাকতে শুরু করেন ‘বাংলার কৃষ’ নামে। সীমিত সামর্থ্য নিয়েও নিজের স্বপ্নের পেছনে ছুটে চলেছেন তিনি।

তবে মামুনের লক্ষ্য শুধু কৃষের পোশাক পরে মানুষের দৃষ্টি আকর্ষণ করা নয়। নিজের প্রতিভাকে আরও বিকশিত করে একদিন চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। 

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।