Tuesday, 13 October 2026
শিরোনাম
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান টিকটকে চার কিশোরীর প্রেম, কোরআন ছুঁয়ে দুইজনের ‘বিয়ে’ মেলান্দহে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা কুমারখালী পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী, উধাও প্রেমিক ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয়

হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

 

 

এর আগে আইনজীবীদের সঙ্গে নিয়ে স্বশরীরে আদালতে হাজির হন আইভী। তার উপস্থিতিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে স্লোগান দেন সাবেক এই মেয়র।

 

 

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি এবং সেলিনা হায়াৎ আইভীকে ১১নং আসামি করা হয়েছে।

 

 

আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলায় পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন এবং আইভীর পুনরায় জামিনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। শুনানিতে উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপনের পর আদালত আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

 

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়। এসব মামলায় এক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে সব কটি মামলায় জামিন পান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।