Monday, 12 October 2026
শিরোনাম
নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী, উধাও প্রেমিক ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে :হাইকোর্ট ৭৫ লাখ টাকা দেনমোহর, বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা,প্রথম ধাপে ভোটগ্রহণ ২১ জানুয়ারি দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
জাতীয়

নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি,

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি,

টাঙ্গাইল শহরে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি স্টিলের আলমারি ভাঙচুর করে। এ ছাড়া একটি কাঠের ওয়ার্ডরোবের জিনিসপত্রও তছনছ করা হয়েছে।

 

গত শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। বাড়িটিতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। তবে ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন।

 

আফিয়া খান কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় পরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। শনিবার সকালে বাড়িতে তালা দিয়ে বাইরে যান শফিকুর। বিকেলে ফিরে এসে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পান।

 

বাড়ির আলমারিগুলোতে মামুনুর রশীদ ও তাঁর আট ভাইবোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল। তবে আফিয়া খান ঢাকায় থাকায় এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত না থাকায় ঠিক কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় রোববার (১২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

 

আফিয়া খানের সন্দেহ, ঘটনাটি শুধু চুরির উদ্দেশ্যে ঘটানো হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্যদিকে মামুনুর রশীদ জানিয়েছেন, পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করার খবর তিনি ভাইবোনদের কাছ থেকে জেনেছেন। টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।