Monday, 12 October 2026
শিরোনাম
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে :হাইকোর্ট ৭৫ লাখ টাকা দেনমোহর, বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা,প্রথম ধাপে ভোটগ্রহণ ২১ জানুয়ারি দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ আদালতের হস্তক্ষেপে মাকে ঘরে তুললেন গ্রামপুলিশ ছেলে, চাইলেন ক্ষমা স্ত্রীর লাশ রেখে নামাজ পড়তে গিয়ে মসজিদেই স্বামীর মৃত্যু
সারা দেশ

দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)। এ বিষয়ে মানুষকে জানাতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।

 

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থার তথ্য নেবেন। এসব তথ্যের ভিত্তিতে কারা আগে সহায়তা পাবেন, তা নির্ধারণ করা হবে।

 

সরকার জানিয়েছে, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হবে না। কার্ডের তালিকায় নাম তোলার কথা বলে কেউ টাকা চাইলে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানাতে বলা হয়েছে।

 

এ ছাড়া তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রবীণ ও প্রতিবন্ধী সদস্যদের তথ্যও যেন বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দিতে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।