Tuesday, 13 October 2026
শিরোনাম
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান টিকটকে চার কিশোরীর প্রেম, কোরআন ছুঁয়ে দুইজনের ‘বিয়ে’ মেলান্দহে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা কুমারখালী পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী, উধাও প্রেমিক ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
সারা দেশ

শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার

‎বগুড়ায় স্কুলে শাসন করায় এক শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। ‎সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া নগরীর প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে এ ঘটনা ঘটে।

 


আহত রায়হান বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চার শিক্ষক।

 


‎জানা যায়, স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই শিক্ষার্থী। শিক্ষক ওই স্থানে পৌঁছালে গাড়ি থামিয়ে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তার মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তার ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন।

 


‎বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে আজ সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।