Tuesday, 13 October 2026
শিরোনাম
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান টিকটকে চার কিশোরীর প্রেম, কোরআন ছুঁয়ে দুইজনের ‘বিয়ে’ মেলান্দহে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা কুমারখালী পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী, উধাও প্রেমিক ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
সারা দেশ

পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সন্দেহে ঘুমন্ত অবস্থায় সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেছেন নিহতের স্বামী আব্দুল মান্নান মনির। 

 


মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্ত্রী নিশি ঘুমিয়ে পড়লে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ও গলা কেটে হত্যা করেন মনির। 

 

 

পরে তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা স্বীকার করেন। পরে বন্দর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় অভিযুক্ত স্বামী মনিরকেও আটক করা হয়। 

 

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযুক্ত স্বামী মনির স্ত্রীকে হত্যার কথা নিজেই স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন ও আটক মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কার্যক্রম চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।