Tuesday, 13 October 2026
শিরোনাম
মেলান্দহে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা কুমারখালী পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী, উধাও প্রেমিক ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে :হাইকোর্ট ৭৫ লাখ টাকা দেনমোহর, বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা,প্রথম ধাপে ভোটগ্রহণ ২১ জানুয়ারি
সারা দেশ

কুমারখালী পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুমারখালী পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ছবি সংগৃহিত


কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার ঝাউতলা মোড়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমারখালী পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং পৌর শাখার সহকারী সেক্রেটারি মো. মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সামছুদ্দিন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোতালেব হোসেন।


এছাড়া সমাবেশে বক্তব্য দেন পৌর জামায়াত মনোনীত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা। তাদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের আকমল হোসেন মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলাম রবি, ৪ নম্বর ওয়ার্ডের শাহরিয়ার পারভেজ, ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা শহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুর রাজ্জাক, ৭ নম্বর ওয়ার্ডের ইমাম হাসান রজব, ৮ নম্বর ওয়ার্ডের শফিকুল আলম মোল্লা এবং ৯ নম্বর ওয়ার্ডের রাহাদ হোসেন চয়ন বক্তব্য দেন।


সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এ সময় কুমারখালী পৌর ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।