Wednesday, 14 October 2026
শিরোনাম
পরিচিতি পেয়েছেন ‘বাংলার কৃষ’ নামে বলছি সিরাজগঞ্জের মোহাম্মদ আল মামুনের কথা। মেলান্দহে ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে মমতাকে তার বাড়ির সামনেই ছুরিকাঘাতের চেষ্টা, নারী আটক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে রাস্তায় বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী
সারা দেশ

মেলান্দহে ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

• • পঠিত 49 বার
শেয়ার করুন:
মেলান্দহে ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েল।

বুধবার সকালে মেলান্দহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। 

এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাকারিয়া আহম্মেদ জুয়েল বলেন, বিয়ের দাবিতে এক নারীর অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। 

তাঁর দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, ওই নারীকে ১ লাখ ২০ হাজার টাকায় সমঝোতা এবং এ ঘটনায় ৭ হাজার টাকা উৎকোচ নেওয়ার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সত্য নয়। এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি তাঁর কর্মী-সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।