Wednesday, 14 October 2026
শিরোনাম
ধানমন্ডিতে রাস্তায় বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান টিকটকে চার কিশোরীর প্রেম, কোরআন ছুঁয়ে দুইজনের ‘বিয়ে’ মেলান্দহে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা কুমারখালী পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী, উধাও প্রেমিক
জাতীয়

ধানমন্ডিতে রাস্তায় বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ধানমন্ডিতে রাস্তায় বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে মারধর এবং কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী এক যুবককে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে বারোটার দিকে ধানমন্ডি মডেল থানাধীন মিনাবাজার এলাকা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

 

গত ১২ অক্টোবর এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন মারধরের শিকার শহীদ আব্দুল্লাহ আল মাসুদ (৪৮)। এটি নিয়ে রাস্তায় হট্টগোল শুরু হলে কয়েকজন পথচারী ওই ব্যক্তিকে মারধর করেন। ওই তরুণীও প্রতিবাদ করতে থাকেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে, সব ছাপিয়ে আলোচনায় আসে এক যুবকের মারধরের বিষয়।

 

ভাইরাল ভিডিওতে সাদা শার্ট পরা এক যুবককে বয়স্ক ব্যক্তিটিকে চড়থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। খালিদ হাসান (৩৫) নামে এই যুবককেই আটক করেছে পুলিশ। খালিদ হাসান পেশায় প্রাইভেট কোম্পানির গ্রাফিকস ডিজাইনার।

 

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব কালবেলা অনলাইনকে বলেন, ‘আজ সকালে তাকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।