Thursday, 15 October 2026
শিরোনাম
সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ–২০২৬ অনুষ্ঠান হয়েছে । কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ পরিচিতি পেয়েছেন ‘বাংলার কৃষ’ নামে বলছি সিরাজগঞ্জের মোহাম্মদ আল মামুনের কথা। মেলান্দহে ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে মমতাকে তার বাড়ির সামনেই ছুরিকাঘাতের চেষ্টা, নারী আটক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে রাস্তায় বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী
সারা দেশ

কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
ছবি সংগৃহিত

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লালনমেলার মাঠে এ অভিযান চালায় পুলিশ।

 

আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এ আয়োজনকে কেন্দ্র করে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সাধু ও দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

 

 

 

অনুষ্ঠানকে মাদকমুক্ত, নিরাপদ ও উৎসবমুখর রাখতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের এসব সরঞ্জাম জব্দ করা হয়।

 

 

পুলিশ জানিয়েছে, লালন তিরোধান দিবসের অনুষ্ঠান নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।