Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সমাবেশে যাওয়ার পথে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

admin • 17 Jun 2023, 08:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সমাবেশে যাওয়ার পথে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় নিহতের ছেলে ইমরান (১৮) গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (১৭ জুন) মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার দুর্গমচর বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন বাবু (৪৮)। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।

 

পুলিশ জানান, শনিবার বিকেলে উপজেলার মাথাভাঙা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পরে এই সমাবেশে মিছিল নিয়ে যোগ দিতে আসার পথে মায়ার প্রতিপক্ষরা হামলা করে। এ সময় গুলিবিদ্ধ হন বাবু ও তার ছেলে। পরে স্থানীয় নেতারা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।