Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

সড়কের পাশে জন্ম নেওয়া নবজাতকের ঠাঁই হলো ছোটমণি নিবাসে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সড়কের পাশে জন্ম নেওয়া নবজাতকের ঠাঁই হলো ছোটমণি নিবাসে

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে জন্ম নেওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীর নবজাতকের ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভাগীয় ছোটমণি নিবাসে।

গতকাল সোমবার (২৮ আগস্ট) দুপুরে নবজাতককে অ্যাম্বুলেন্সে করে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে নিয়ে আসা হয়। গত রোববার (২৭ আগস্ট) ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর সেতু সংলগ্ন সড়কের পাশে ওই নবজাতকদের জন্ম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে নবজাতক শিশুটির বাবা কে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। ভারসাম্যহীন নারী ও তার সদ্যজাত শিশুটির জন্মদাতার বিষয়ে কিছু জানাতে পারেনি এলাকাবাসী।

জানা গেছে, গত কয়েক মাস ধরে নাম-পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন ওই নারী ভান্ডারিয়া শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে আসছিলেন। গত রোববার সকালে তার হঠাৎ প্রসব বেদনা ওঠে। পরে মানসিক ভারসাম্যহীন ওই নারী সড়কের পাশে চিৎকার করে শুয়ে পড়েন। এ সময় একটি ছেলে সন্তান প্রসব করেন ওই নারী।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন জানান, জন্মের পর প্রসূতি ও নবজাতককে হাসপাতালে ভর্তির পর যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ছোটমনি নিবাসের তত্ত্বাবধায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে জন্ম নেওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীর নবজাতককে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে লালন-পালনের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।