Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

শেরপুরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শেরপুরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে বসতঘর থেকে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজারে ওই ঘটনা ঘটে। মৃতদের নাম- ছয়রা বেগম (৮০) ও তার স্বামী শামসুল হক (৮২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বাভাবিকভাবেই রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে যায়। সকাল পৌনে ৭টার তার নাতি ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়া ফাঁক করে দেখে- ছয়রা বেগম বিছানায় এবং শামসুল হক মেঝেতে পড়ে আছে। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

 

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুবকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছি। তবে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ছিলো।

 

কয়েকদিন আগে রাগ করে বাবার বাড়ি চলে যায়। এছাড়াও তার একমাত্র ছেলে আমাদের জানিয়েছেন তার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আমাদের একাধিক ইউনিট এই কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।