Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় তাকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

 

সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম (৩৪) উপজেলার পিটুয়া এলাকার বাসিন্দা।

 

মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ আফজল জানান, এক শিশুকে (১১) শফিকুল ইসলাম প্রায়ই যৌন সম্পর্কের প্রস্তাব দিত। কিন্তু সে এই প্রস্তাব এড়িয়ে যেত। ২০২১ সালের ২০ আগস্ট রাতে একা পেয়ে ওই শিশুকে ধর্ষণ করে শফিকুল। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশের হাতে সোপর্দ করেন।

 

এ ঘটনায় পরদিন সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে শফিকুল ইসলামকে একমাত্র আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। পরে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান লিংকন মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৯ আগস্ট মামলার অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।