Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

লিফটে উঠতে দৌড়, ১২ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
লিফটে উঠতে দৌড়, ১২ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

রাজধানীর কমলাপুরে একটি ভবনের ১২ তলা থেকে পড়ে সাফায়েত আহমেদ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইস্টার্ন হাউজিংয়ের একটি ১৭ তলা ভবনে এই ঘটনা ঘটে।

 

নিহত সাফায়েত কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

 

নিহতের বাবা শাহ আলম জানান, সাফায়েত ১২ তলা থেকে লিফটে ওঠার জন্য দৌড় দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।