Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে কিশোরকে গলা কেটে হত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে কিশোরকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুহাম্মদ মুজিব (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মুহাম্মদ মুজিব রোহিঙ্গা ক্যাম্প-৮ এর ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পের পানি চলাচলের নালা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। কে বা কারা হত্যা করেছে তাদের চিহ্নিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।