Monday, 26 October 2026
শিরোনাম
মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
জেলার খবর

রান্না ঘরে মিলল ছয় সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রান্না ঘরে মিলল ছয় সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে রান্না ঘর থেকে মাসুদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের নারাইনপুর আগফৌদ গ্রামের বাড়ির রান্না ঘরে তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মাসুদা বেগম ওই গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ইফতারের অনুমান আধাঘণ্টা আগে বাড়ির লোকজন রান্না ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মাসুদা বেগমের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

 

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

 প্রত্যক্ষদোষী ও পুলিশ সুত্রে জানা যায়,  মাসুদা বেগমের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছেন। তার স্বামী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। পুলিশের ধারণা পারিবারিক মনোমালিন্য থেকে আত্মহত্যার এ ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।