Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে 'জয় বাংলা' স্লোগান

admin • 19 Jan 2025, 07:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে 'জয় বাংলা' স্লোগান

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সাটারে কালো কালিতে 'জয় বাংলা' লিখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার (১৯ জানুয়ারি) শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম জানান, রবিবার সকালে পুরাতন ফেরীঘাট এলাকার ওই কার্যালয়ে গিয়ে কার্যালয়ের সাঁটারে জয় বাংলা স্লোগান লেখা দেখতে পান নেতাকর্মীরা।

 

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরা এখনো শ্রীনগরে অবাধে চলাফেরা করছে এটাই তার প্রমাণ। আওয়ামী লীগের দোসরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে।

 

এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাকিল আহমেদ।

আর কে/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।