Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জেলার খবর

মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত

দিনাজপুর শহরে দ্রুতগামী মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের মহারাজা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত সারদা বালা (৬০) দিনাজপুর সদর উপজেলার দাইনুর গ্রামের মৃত নিরঞ্জন রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই নারী তার ছেলের মোটরসাইকেলের পিছনে চড়ে বাড়ির দিকে যাচ্ছিল। দিনাজপুর শহরের মহারাজা মোড়ে মোটরসাইকেলটি আসার সময় পেছন থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এসময় পিছনে থাকা একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।