Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয় নাছির মিয়া (১৬) নামের এক কলেজ শিক্ষার্থী। রোববার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন উইনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

উপজেলার আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গত রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টা দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় তার নিজ ঘরেই শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয়। মৃত নাছির মিয়া ওই এলাকার জয়লাল আবেদনের ছেলে।

 

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাছির মিয়া তার পরিবারের কাছে কিছুদিন ধরেই মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে আসছিল। মোটরসাইকেলের জন্য সে তার বাবাকে কয়েকবার হুশিয়ারি দেয়, যে দুই দিনের মধ্যে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে।

 

দুদিন পর গত রোববার পরিবার মোটরসাইকেল কিনে না দিতে পারায় রাতে নিজ ঘরে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয় নাছির। পরে তার পারিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে।

 

সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক কিশোর পেট্রোল গায়ে ঢেলে আগুন লাগিয়ে নেয়। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।