Friday, 16 October 2026
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু; আজ মহাষষ্ঠী মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত আশেক মাহমুদ কলেজে ইসলাম শিক্ষা ও দর্শনে মাস্টার্স চালুর সিদ্ধান্ত, কতৃপক্ষের অভিনন্দন বার্তা বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ বোনের পুরোনো বোরকায় ‘বাংলার কৃষ’ সিরাজগঞ্জের মামুন মেলান্দহে ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল
জাতীয়

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

• • পঠিত 25 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ
ছবি সংগৃহিত

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, এবার নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

 

 

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শন করতে হবে।

 

 

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত পরিমাপ অনুযায়ী নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট যুক্ত না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

বিআরটিএ-এর নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে; যেখানে স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিমি ও প্রস্থ ১০০ মিমি এবং স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিমি ও প্রস্থ ৫০ মিমি হতে হবে।

 

 

তবে উভয় ক্ষেত্রেই ম্যানুয়াল নম্বরপ্লেটের উপাদান স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামে তৈরি হতে হবে।

 

 

নম্বরপ্লেটটি সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় লিখতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিমি বাধ্যতামূলক করা হয়েছে। তবে ম্যানুয়াল নম্বরপ্লেটের ওপর অন্য কোনো শোভাবর্ধন ও নকশা করা যাবে না।

 

 

স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটি একটি আনুভূমিক (একই) রেখায় প্রদর্শন করা যাবে (যেমন : ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।