Friday, 16 October 2026
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু; আজ মহাষষ্ঠী মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত আশেক মাহমুদ কলেজে ইসলাম শিক্ষা ও দর্শনে মাস্টার্স চালুর সিদ্ধান্ত, কতৃপক্ষের অভিনন্দন বার্তা বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ বোনের পুরোনো বোরকায় ‘বাংলার কৃষ’ সিরাজগঞ্জের মামুন মেলান্দহে ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল
সারা দেশ

বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

• • পঠিত 120 বার
শেয়ার করুন:
বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
ছবি সংগৃহিত

বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শাহিদুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং নবীন শিক্ষার্থীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, “নবীনদের আগমনে মুখরিত হোক ক্যাম্পাস, জ্ঞানের আলোয় আলোকিত হোক আগামীর পথচলা।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও জীবনের লক্ষ্য অর্জনে নানা পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।