Friday, 16 October 2026
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু; আজ মহাষষ্ঠী মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত আশেক মাহমুদ কলেজে ইসলাম শিক্ষা ও দর্শনে মাস্টার্স চালুর সিদ্ধান্ত, কতৃপক্ষের অভিনন্দন বার্তা বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ বোনের পুরোনো বোরকায় ‘বাংলার কৃষ’ সিরাজগঞ্জের মামুন মেলান্দহে ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল
জাতীয়

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের ককটেল বিস্ফোরণ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের ককটেল বিস্ফোরণ
ছবি সংগৃহিত

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

জানা যায়, মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত রয়ে যায়। 

 

 

ঘটনার পরই খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় (ডিস্পোজ) করেন। হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।