Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাস খাদে, নিহত ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাস খাদে, নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ইব্রাহিম হোসেন মিজান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াবাগান তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইব্রাহিম ওই বাসের হেলপার ছিলেন। তিনি কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

 

জানা গেছে, কেয়াবাগান তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাকবলিত শাপলা পরিবহনের বাসটি যশোর থেকে যাত্রী নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল।

 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটির চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।