Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin • 02 Sep 2023, 09:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের মেলান্দহে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে ৮ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া ওই গ্রামের মো. রোকন মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে বাড়ির উঠানে সুমাইয়াকে ছেড়ে দিয়ে তার মা গৃহস্থালি কাজ করছিলেন। বাড়ির পাশে উঠানে খেলা করছিল সুমাইয়া। এ সময় খেলতে খেলতে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে ডুবে যায় সুমাইয়া।

 

পরে স্থানীয় কয়েকজন পানিতে গোসল করতে নামলে সুমাইয়ার মরদেহ দেখতে পায়। পরে তাদের ডাক-চিৎকারে পরিবারের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।