‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার অঙ্গীকারে জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই চেতনা’ শীর্ষক এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় মেলান্দহ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্নেহাশীষ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, উপজেলা কম্পিউটার প্রোগ্রামার মোবারক হোসেন
এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক।
বক্তারা তাঁদের বক্তব্যে ‘জুলাই চেতনা’র ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “জুলাই মাস বাঙালির রাজনৈতিক জাগরণ, নৈতিক মূল্যবোধ এবং জাতীয়তাবোধের মাস। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যুবসমাজকে সাহসের সাথে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
আরো পড়ুন : বুড়িগঙ্গায় মেয়র-ডিসিদের গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব জামায়াত নেতারবক্তব্যে আরও বলা হয়, “নতুন প্রজন্মকে দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলীতে গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। এজন্য প্রয়োজন পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ।”
আলোচনা শেষে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান উপস্থিত সবাইকে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। এই শপথ ছিল একটি আদর্শ, নৈতিক ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার, যা অংশগ্রহণকারী তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ‘জুলাই চেতনা’ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—বরং এটি একটি আন্দোলনের সূচনা, যেখানে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সচেতনতার শক্তিতে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।





