Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ব্যাটারি উদ্ধার

admin • 31 Mar 2023, 09:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ব্যাটারি উদ্ধার

জামালপুরের মেলান্দহে ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে মেলান্দহের মাহমুদপুর ফাঁড়ি পুলিশ। এ সময় ইজিবাইকের ৪টি ব্যাটারীও উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এলাকা থেকে আটক করেছে মেলান্দহের মাহমুদপুর ফাঁড়ি পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াবাড়ী গ্রামের বেদুর উল্লাহ'র ছেলে বিল্লাল হোসেন (১৮) প্রতিদিনের মত জীবিকা র্নিবাহের জন্য ইজিবাইক চলাতে যায়,গতকাল (৩০ মার্চ) রাতে মাহমুদপুরের বানিয়াবাড়ী এলাকা থেকে ইজিবাইকে যাত্রী হিসেবে উঠে কয়েকজন। নির্জন স্থানে গেলে চালককে নেশা দ্রব্য খাইয়ে ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করে তারা।

 

এদিকে চালক বিল্লাল বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায়ে তাকে নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে মাহমুদপুর পুলিশ ফাঁড়ি কেদ্রে অভিযোগ করলে রাতেই এএসআই সাইফুল ও এস আই মান্নানের নেতৃত্বে একটি ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিন চোরকে ব্যাটারিসহ আটক করেন।

 

আটককৃতরা হলেন, বানিয়াবাড়ী এলাকার আ: মান্নানের ছেলে জুয়েল রানা (২২) বাবুল খা'র ছেলে মোশাররফ হোসেন শাওন (২৩) রবিউল ইসলামের ছেলে রিফাত (২১)

 

মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, গ্রেফারকৃতরা ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।