Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

মেয়াদোত্তীর্ণ টেস্টি হজমি খেয়ে হাসপাতালে এতিমখানার ৮ শিশু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মেয়াদোত্তীর্ণ টেস্টি হজমি খেয়ে হাসপাতালে এতিমখানার ৮ শিশু

মেয়াদউত্তীর্ন টেস্টি হজমি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বরিশালের সদর উপজেলার একটি এতিমখানার ৮ শিশু-কিশোর। গতকাল সোমবার (২৭ মার্চ) রাতে ওই শিশুদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

শিশুরা হলেন- মো. আবু বক্কর (১১), মো. আমিনুল (৯), আব্দুর রহমান (১৪), সাকিব (১২), ওমর ফারুক (১৩), রিয়াদ হোসেন (১৪), আদনান (৮) ও আবু তাহের (৯)।

 

তারা সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামের হাফেজ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এতিখানার শিক্ষার্থী বলে জানিয়েছেন শিশু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স পারভীন আক্তার।

 

শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা স্থানীয় বাসিন্দা আবু হুরায়রা জানান, সোমবার রাতে তারাবীহ নামাজের পর মাদ্রাসার ৮ শিক্ষার্থী পাশের একটি দোকান থেকে টেস্টি হজমি খায়। এরপর ওই শিক্ষার্থীরা পেটে ব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শিশু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স পারভীন আক্তার বলেন, মেয়াদ উত্তীর্ন টেস্টি হজমি খেয়ে শিশুদের পেটে ও শরীরে ব্যথা হয়। তাই তাদেরকে হাসপাতালে এনে ভর্তি করে এতিমখানা কর্তৃপক্ষ। ভর্তির পর রাত তিনটার দিকে তারা সুস্থ হয়। ভোরে নিজেদের জিম্মায় সকলে হাসপাতাল ছেড়ে গিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।