Wednesday, 28 October 2026
শিরোনাম
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
জেলার খবর

মায়ের উপর অভিমানে মেয়ের আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মায়ের উপর অভিমানে মেয়ের আত্মহত্যা

কুষ্টিয়ায় ১০ টাকার জন্য ১১ বছরের শিশু কন্যার আত্নহত্যা !

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে ১১ বছরের শিশু রাণী খাতুন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ওই শিশু হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ নতুন পাড়ার বাসিন্দা মোঃ বাচ্চু মালিথার মেয়ে।

 শনিবার (৩ই জুন) সকাল ১০ টার দিকে নিজেদের বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘতে বলে পরিবার সূত্রে জানা যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কেনো বা কি কারণে এই আত্মহত্যার চেষ্টা করে তা সঠিক ভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা শিশুটি এতটুকু বয়সে আত্মহত্যা করবে বিষয়টি ভাবনায় ফেলছে বলে জানায়।

শিশু রানীর মা জানান, মেয়েটি চটপটি খাওয়ার জন্য ১০ টাকা চেয়েছিল। দরিদ্র মা তা দিতে ব্যর্থ হওয়ায় অভিমানে শিশু ঘরের মধ্যে গলাই ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন। এই ব্যাপারে বোয়ালদাহ নতুনপাড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক জানান, সকালে রাণী বাড়িতে খেলা করতে ছিলো।

 

এক পর্যায়ে তার মায়ের কাছে ১০টাকা চায় মা না দেওয়ায় জীদ করে ঘরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। মা বাড়ির কাজ শেষে ঘরে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক হাসপাতালে নিলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।